নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নায়েম খান হত্যা মামলার আসামী মো: হোসেন, মো: ইকবাল হোসেন ও মায়া আক্তারের দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন নিহতের স্বজনেরা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১২ টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত।
মানববন্ধনে মামলার বাদী হীরা আক্তার বলেন, শিমরাইল উত্তরপাড়া এলাকায় প্রায় ৩০০ বছরের পুরনো আমাদের পৈত্রিক রাস্তাটি আমাদের প্রতিবেশী মো: হোসেন বন্ধ করে দেয়। এতে আমাদের পরিবারসহ ১৯টি পরিবার চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এ বিষয়টি থানা থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত গেলেও কোন সরাহা হয়নি। কিছুদিন পূর্বে থানা পুলিশ এসে তাদের কাজও বন্ধ করে দিয়েছিল। এ নিয়ে মো: হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। গত ৭ নভেম্বর শনিবার দুপুরে আমার বাবা নামাজ শেষে বাড়ী ফেরার পথে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে মো: হোসেন, তার ছেলে ইকবাল হোসেন ও তার স্ত্রী মায়া আক্তারসহ আরো কয়েকজন অতর্কিত হামলা করে বেধরক মারধর করে। এতে আমার বাবা গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আমার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় মো: হোসেন, তার ছেলে ইকবাল হোসেন ও তার স্ত্রী ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে। আমরা তাদের দ্রুত ফাঁসি চাই।
শিমরাইল উত্তর পাড়া এলাকার বাসিন্ধা নিহত নায়েম খানের বড় মেয়ে মামলার বাদী হীরা আক্তারের নেতৃত্বে উক্ত মানববন্ধনে অংশগ্রহন করেন, নিহতের ছোটভাই দেলোয়ার হোসেন, মনির হোসেন, ছোটবোন মিনু বেগম, আতর বানু, ভাগিনা দুলাল, বাদিনীর ছোটবোন পান্না, প্রতিবেশী পারভেজসহ প্রমূখ।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন