দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচি এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক দলের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি এইচ তোফা, সদস্য সচিব শরিফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মিয়া, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রূপক ও হাবিবুর রহমান হাবিব, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

এছাড়াও শ্রমিক দল নেতা মোহাম্মদ আলী, বাদশা মিয়া, সবুজ, রাজিবুল হক, ওবায়দুল, রবিন ও সোহাগসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x