ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এসব উৎস দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে প্রবেশ করছে এবং দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম নেওয়া হয়েছে।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে তুরাগ নদীর তীরভূমির ওয়াকওয়েতে আয়োজিত বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটন উপযোগী করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে জানানো হয়, বিআইডব্লিউটিএ এরই মধ্যে ঢাকার চারপাশের চার নদীর উভয় তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করেছে। ৭ হাজার ১০০টি সীমানা পিলার স্থাপনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ৬৩০টি স্থাপন করা হয়েছে এবং ১৩টি জেটি ও ৫টি ইকোপার্কের কাজ শেষ হয়েছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন সচিব আতাউর রহমান খানসহ মন্ত্রণালয় ও সংস্থার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নদীতীরকে বিনোদনের উপযোগী করার পাশাপাশি নদী সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন