দৈনিক সোজা সাপটা

‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে যুবদলের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় এ কর্মসূচি পালন করেন যুবদলের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চিটাগাং রোড এলাকা থেকে বের হয়। মিছিলটি মহাসড়ক  এলাকা প্রদক্ষিণ করে ডাচ-বাংলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা এ কর্মসূচির বিরোধিতা করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে যুবদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x