দৈনিক সোজা সাপটা

শিশু রমজান উদ্ধার হলেও শাহিনের বিরুদ্ধে পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

শিশু রমজান উদ্ধার হলেও শাহিনের বিরুদ্ধে হুমকির অভিযোগ

১০ বছর বয়সী শিশু রমজান আলীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ শাহিন মিজান মিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পরও তাঁদের নিরাপত্তাহীনতা কাটেনি। বরং নতুন করে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের দাবি, শিশু রমজান উদ্ধারের পর থেকে অভিযুক্ত শাহিন মিজান মিয়া তাঁদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন। দফায় দফায় মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি পরিবারের সদস্যদের পাশাপাশি ভুক্তভোগীর বোনকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
পরিবারের ভাষ্য, গতকাল পর্যন্ত তাঁদের ঘরবন্দি করে রেখে মানসিক নির্যাতন চালানো হয়েছে। এসব ঘটনার কারণে পরিবারের সদস্যরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। প্রতিনিয়ত আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে তাঁদের।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই মনিষ সরকার রংপুর মেডিকেল মোড়ের ট্রাফিক বক্স এলাকা থেকে শিশু রমজান আলীকে উদ্ধার করেন। পরে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। পরবর্তী সময়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কিন্তু শিশুটি উদ্ধার হওয়ার পরও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। অভিযোগে শাহিন মিজান মিয়ার ঠিকানা হিসেবে আড়াইহাজার এবং সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার ঠিকানা উল্লেখ করেছেন অভিযোগকারীরা।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, সঠিক বিচারের আশায় তাঁরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন। রংপুরের পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবারের দাবি, শিশু রমজানকে অপহরণের অভিযোগের পাশাপাশি তাঁদের ওপর হুমকি, ভয়ভীতি ও মানসিক নির্যাতনের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একটি শিশুকে উদ্ধার করার পর তার পরিবারও নিরাপদ থাকবে—এটাই প্রত্যাশিত। কিন্তু সেই পরিবারকেই যদি প্রাণনাশের হুমকি ও নির্যাতনের অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। ভুক্তভোগী পরিবার এখন প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শিশু রমজান উদ্ধার হলেও শাহিনের বিরুদ্ধে পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x