নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগে দেড় মাস ধরে চিকিৎসাধীন ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
আফরিনের পরিবারের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় তার মামি সোনিয়া আক্তার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এক মাস চিকিৎসার পর অর্থাভাবে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার পর গত ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা সোনারগাঁ থানায় মামলা করেন। পুলিশ এ মামলায় আফরিনের মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার এবং সোনিয়ার বোনজামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
রওশন আরা বলেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি। চিকিৎসার খরচ বহন করতে না পারায় তার মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন আফরিনের মা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মামলায় গ্রেপ্তার তিনজন কারাগারে রয়েছেন। কিশোরীর মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন