দৈনিক সোজা সাপটা

পেশাজীবিদের নিয়ে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, মানুষের তৈরি আইন দিয়ে কখনোই পরিপূর্ণ ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কারণ মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। মানুষের তৈরি ব্যবস্থায় বারবার বৈষম্য, অবিচার ও শোষণের জন্ম হয়েছে। তাই সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, নিরাপত্তা এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর দেওয়া বিধান ও ইসলামী শাসনব্যবস্থার কোনো বিকল্প নেই। 

তিনি আরও বলেন, ৯০ পার্সেন্ট মুসলমানদের দেশেও আল্লাহ তাআ'লা কর্তৃক নিষিদ্ধ সুদকে আইন বানানো হয়েছে। মদের বৈধতা দেওয়া হয়েছে। এসব কিছু মানুষকে আইন তৈরির ক্ষমতা দেওয়ার কুফল। আজ মুসলমানদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো, নিজেদের জীবন ও রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসা। খেলাফত মজলিস সেই লক্ষ্যেই মানুষকে আল্লাহর আইন ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের দিকে আহ্বান জানাচ্ছে। আসুন, আমরা সবাই ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হই। 

বিভিন্ন পেশাজীবিদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস আয়োজিত দাওয়াতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। ১৩ নভেম্বর-২০২৬, শুক্রবার সন্ধায় জামতলাস্থ মজলিস কার্যালয়ে সংগঠনের দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। 

নারায়ণগঞ্জ মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদের সঞ্চালনায় এতে দারসুল কোরআন পেশ করেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী। বক্তব্য দেন, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ। 

নেতৃবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, মুহাম্মদ শরীফ মিয়াজী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রমুখ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পেশাজীবিদের নিয়ে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x