নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে দুই নারীসহ ৩ জনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ক্ষুব্ধ জনসাধারণ। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরের সময় নবীগঞ্জ এলাকার ভবন মালিক অপু সারোয়ার ও নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী ইংরেজি শিক্ষিকা রওশন আরা মীমের মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, বাড়ির ভাড়টিয়া মরিয়ম ওরফে সনি (বন্দর কাইতাখালি এলাকার ছবি সরদারের মেয়ে ও ইস্পাহানি আকিজ গেইট এলাকার রফিক মিয়ার স্ত্রী) এবং নবীগঞ্জ জালাল সরদার মসজিদ সংলগ্ন এলাকার জানু মিয়ার ছেলে রাজিব। স্থানীয় সূত্রে জানা যায়, ভবন মালিক অপু সারোয়ার তার বিরুদ্ধে স্থানীয়দের আরো অভিযোগ রয়েছে। ফ্ল্যাটটি তারা পতিতালয়ে পরিনত করেছে এমনকি প্রায়ই অপরিচিত নারী-পুরুষের অবাধ যাতায়াত ও সন্দেহজনক আচরণ নিয়ে আশ-পাশের বাসিন্দাদের মনে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক অপু সারোয়ার তার নিচতলার ফ্ল্যাটে মরিয়মকে নিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ওই ফ্ল্যাটে এক তরুণ ও তরুণী প্রবেশ করলে সচেতন নাগরিকদের সন্দেহ হয়। তখন এলাকার কয়েকজন বাসিন্দা সেখানে প্রবেশ করেন। এ সময় তাঁরা ফ্ল্যাটের ভেতর আপত্তিকর অবস্থায় লোকজনকে দেখতে পান বলে দাবি করেন। পরবর্তীতে উল্লেখিত ঘর তল্লাশি চালিয়ে ইয়াবা সেবনের নানা সরঞ্জামাদিসহ একাধিক আলামত উদ্ধার করে পুলিশকে খবর দিলে বন্দর থানা পুলিশের এসআই বিনয় ও এএসআই হাবিব দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই নারীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যান। এসময় সময় বাড়ির মালিক অপু সারোয়ারকে সেখানে পাওয়া যায়নি। ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জানতে স্কুল শিক্ষিকার স্বামী অপু সারোয়ারের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি এসে কথা বলবো, আমি আসতেছি পরে আর ফ্ল্যাটে আসেনি। অপরদিকে নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজ সহকারী ইংরেজি শিক্ষিকা রওশন আরা মিম জানান, আমি আসতাছি বড় করে ছবি দিয়ে সংবাদ করে দিয়েন। এলাকাবাসী আক্ষেপ করে বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদের এলাকাটিকে অপরাধমুক্ত রাখতে এবং বাড়ির মালিক অপু সারোয়ারসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা অপরাধ মুক্ত করুন।
Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।