দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে পণ্যবাহী লরিতে আগুন দিলো দুর্বৃত্তরা

 নারায়ণগঞ্জের জালকুড়িতে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের  জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২ টার দিকে লিংক রোডের জালকুড়ি কড়ইতলা এলাকায় একটি পণ্যবাহী লরি সড়কের পাশে থামানো অবস্থায় ছিল। এ সময় দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে চালক ও তাঁর সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের কিছু অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পণ্যবাহী লরিতে আগুন দিলো দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

 নারায়ণগঞ্জের জালকুড়িতে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের  জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২ টার দিকে লিংক রোডের জালকুড়ি কড়ইতলা এলাকায় একটি পণ্যবাহী লরি সড়কের পাশে থামানো অবস্থায় ছিল। এ সময় দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে চালক ও তাঁর সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের কিছু অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x