দৈনিক সোজা সাপটা

সেলিম ওসমানের উইজডম অ্যাটায়ার্সে ডিবি পুলিশের অভিযান

আত্নগোপন করে থাকা নারায়নগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য বৈষম্য বিরোধী একাধিক হত্যা মামলার আসামী সেলিম ওসমান কে খুঁজতে ফতুল্লায় অবস্থিত তার মালিকানাধীন "উইজডম অ্যাটায়ার্স লিমিটেড" নামের পোষাক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। তবে এ সময় তাকে পাওয়া যাায়নি এবং কারখানাটি বন্ধ ছিলো বলে একাধিক সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালিত হলেও শুক্রবার বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারে।

কারখানাটির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫ টার দিকে সাদা পোষাকে একটি বড় হাইচ মাইক্র বাসে করে ৮/১০ জন কারখানার প্রধান ফটকে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ(ডিবি) বলে জানায়। তারা তখন কারখানার নিরাপত্তার দ্ধায়িত্বে থাকা আনসার সদস্যদের নিকট সেলিম ওসমান সম্পর্কে জানতে চান। তখন তাদের কে জানানো প্রায় ছুটি হয়ে যাওয়ায় ঘন্টাখানেক পূর্বে কারখানার সকল শ্রমিকরা চলে গেছে। ভিতরে কেউ নেই। তারা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যায়।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, "কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মাাঝে মাঝে আসেন।

গতকাল(বৃহস্পতিবার) তাদের নিকট সংবাদ ছিলো যে সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে গিয়েছিলো। কিন্ত সেলিম ওসমানকে পাওয়া যায়নি। সেলিম ওসমানের বিরুদ্ধে বেশ কয়েকটি বৈষম্য বিরধী মামলা রয়েছে বলে তিনি জানান।

তিনি জানান জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি সেলিম ওসমান কে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। "তার অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেফতার করা হবে।”

একাধিক সূত্র,এর আগেও তাকে ২০২৫ সালের ১৬ ডিসম্বর রাতে সেলিম ওসমানকে গ্রেফতার করতে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়েছিলো।তখনও তাকে পায়নি।

উল্লেখ্য থাকে যে,সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তিনি তার বড়ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য। তিনি ছিলেন নিট পোশাক ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন বিকেএমইএর সভাপতি।

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসমান পরিবারের সদস্য ও তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যান। শামীম ওসমান ও তার স্ত্রী-কন্যা-সন্তানরা দেশ ছাড়তে সক্ষম হলেও সেলিম ওসমান এখনো দেশেই রয়েছেন বলে অনেকে দাবি করছেন।

গণঅভ্যুত্থানের পরপরই স্থানীয় রাজনীতিকদের অনেকে ওসমান পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানালেও সম্প্রতি ওই দাবি আরও জোরালো হয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় শ্রমিক আন্দোলনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ আল আমিন বলেন,সেলিম ওসমান ফতুল্লায় কারখানা চালাচ্ছেন এবং এখানে এসে ও তদারকি করেন।" তার এমন মন্তব্যের পর আবারো সেলিম ওসমানের অবস্থান ও ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত নিয়ে নতুন করে আলোচনার সৃস্টি হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সেলিম ওসমানের উইজডম অ্যাটায়ার্সে ডিবি পুলিশের অভিযান

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x