দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন, পিতা মৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছেও পাঠানো হয়েছে।
এদিকে, সিদ্ধিরগঞ্জ থানার ওসির কাছে দেওয়া একটি লিখিত অভিযোগে মো. ইকবাল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি, নির্মাণকাজে বাধা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী মো. শাহাদাত হোসেন সানু তাঁর লিখিত অভিযোগে দাবি করেন, অভিযুক্তরা তাঁর জমিতে চলমান নির্মাণকাজে বাধা দিয়ে চাঁদা দাবি করেন। পরবর্তী সময়ে লোকজন নিয়ে নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালিয়ে আর্থিক ক্ষতি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
তবে থানায় দেওয়া অভিযোগের বিষয়টি এবং বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা দলীয় চিঠিতে স্পষ্ট করা হয়নি।
উল্লেখ্য, এরআগেও ২০২৪ সালের ১২ ডিসেম্বর আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছিল। পরে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু এরপরও একের পর এক অভিযোগ ওঠায় তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রাজনৈতিক অঙ্গনেও অবস্থান পরিবর্তনের ইতিহাস রয়েছে ইকবালের। একসময় তিনি সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অবস্থান নেন আজহারুল ইসলাম মান্নানের পক্ষে। তবে রাজনৈতিক বলয়ের পরিবর্তন হলেও তাঁকে ঘিরে বিতর্কের অবসান হয়নি।
এদিকে বারবার অভিযোগ ওঠা এবং দলীয় শাস্তির পরও একই ধরনের বিতর্কে জড়ানোর ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় পদ কোনোভাবেই অপরাধের দায় থেকে কাউকে রক্ষা করতে পারে না।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন