বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নেতারা। তাদের দাবি, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি কার্যালয়ের শাটারের নিচ দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে যায়।
কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. আনোয়ার পারভেজ বলেন, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তারা ঘটনার কথা জেনেছেন। তবে আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা যায়নি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী তদন্ত করা হবে।
ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে কলাগাছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন জামায়াতের নেতা-কর্মীরা। পরে প্রতিবাদ সভা থেকে তারা আওয়ামী লীগকে দায়ী করেন এবং জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা দেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকে তারা সেই ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, সেক্রেটারি আরিফুল ইসলাম এবং কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আমীন।
এদিকে, আগুনের ঘটনার নিন্দা জানিয়েছে জামায়াতের জেলা শাখা। এক বিবৃতিতে জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের অনুসারীরা রাতের আঁধারে হামলা চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি দাবি করেন, ক্ষমতাসীন মহলের আনুকূল্য ও প্রশাসনের নীরবতায় তারা এসব কর্মকাণ্ডের সাহস পাচ্ছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন