দেশের বর্তমান জ্বালানি সঙ্কট মোকাবেলায় বায়োগ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, এ খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে বর্তমান সরকার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার ১৩ নভেম্বর দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে এই অনুষ্ঠানে ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণেরও উদ্বোধন করা হয়। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণরা নিজেদের পাশাপাশি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবেন। এ ছাড়া মাদক ও অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরির আশ্বাস দেন তিনি। অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন