দৈনিক সোজা সাপটা

সিদ্ধিরগঞ্জে দুর্গামন্দিরে ভাঙচুরের অভিযোগ, নীট কনসার্নের পরিচালকসহ দুজন পুলিশ হেফাজতে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের দুর্গামন্দিরে প্রবেশে বাধা, তালা পরিবর্তন ও মন্দিরের সজ্জা ভাঙচুরের অভিযোগে নীট কনসার্ন গ্রুপের পরিচালকসহ দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পুলিশ হেফাজতে নেওয়া দুজন হলেন নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ও প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের মধ্যে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ নিয়ে আলোচনা চলছে।

 বিরোধের সমাধানের পাশাপাশি মন্দির কমিটির করা ভাঙচুর ও প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও তদন্ত করা হচ্ছে।

মন্দির কমিটির অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মন্দিরের প্রবেশপথে আগের তালা সরিয়ে নতুন তালা লাগিয়ে দেয় নীট কনসার্ন গ্রুপের লোকজন। এ সময় গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লার উপস্থিতিতে মন্দিরের ভেতরের সজ্জা ও পূজার প্যান্ডেল ভাঙচুর করা হয়।

লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী জানান, স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ করে পুলিশকে খবর দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

মন্দিরের জমি নিয়ে বিরোধ অবশ্য নতুন নয়। গত ৪ অক্টোবর নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে মন্দিরের জমি দখলচেষ্টার অভিযোগ তুলে দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মন্দির কমিটি।

 পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে শেষ পর্যন্ত প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

এরপর গত ২৬ অক্টোবর মন্দির কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। বৈঠক শেষে মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানিয়েছিলেন, জমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 পাশাপাশি মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মিলটির শেয়ারহোল্ডারদের তথ্যমতে, ১৯৭২ সালে লক্ষ্মীনারায়ণ কটন মিলস রাষ্ট্রায়ত্ত করা হয়। দীর্ঘদিন লোকসানের পর ২০০০ সালে সরকার কারখানাটির মালিকানা ৫১০ জন শ্রমিক ও কর্মচারীর কাছে হস্তান্তর করে। 

পরবর্তী সময়ে ২০১২ সালে বিনিয়োগকারী হিসেবে কারখানাটির পরিচালনায় যুক্ত হয় নীট কনসার্ন গ্রুপ।

গত অক্টোবরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত অভিযোগে মন্দির কমিটি দাবি করে, শুরু থেকেই নীট কনসার্ন গ্রুপ মন্দির, পুকুর ও মাঠের জমি দখলের চেষ্টা করছে।

 বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিবন্ধিত মন্দিরটিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশে বাধা দিয়ে চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। 

এমনকি ২০২৩ সালের ১৭ জুন মন্দিরে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ লাল বেগীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের স্থায়ী সমাধান চেয়ে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে আবেদন করেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। 

তার দাবি, অতীতেও মন্দিরে ভাঙচুর এবং শেয়ারহোল্ডারদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবহিত করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, মন্দিরের ভেতরে কোনো প্রতিমা ভাঙচুর করা হয়নি। কাপড় দিয়ে তৈরি সজ্জা ও প্যান্ডেল অপসারণ করা হয়েছে। 

মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও পুলিশ পেয়েছে। এ ঘটনায় নীট কনসার্নের দুই কর্মকর্তাকে হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মন্দিরের জমি দখলচেষ্টা ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গেও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বৈঠক করেছেন বলে জানিয়েছেন তরুণ লাল বেগী।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুর্গামন্দিরে ভাঙচুরের অভিযোগ, নীট কনসার্নের পরিচালকসহ দুজন পুলিশ হেফাজতে

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x