দৈনিক সোজা সাপটা

বিমসটেক অ্যাথলেটিকসে ১০ পদক পেল বাংলাদেশ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
বিমসটেক অ্যাথলেটিকসে ১০ পদক পেল বাংলাদেশ
রৌপ্য পদকজয়ী স্বপ্না খাতুন

ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে মোট ১০টি পদক জিতেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক রয়েছে। প্রতিযোগিতার আগের দুই দিনে বাংলাদেশের অ্যাথলেটরা দুটি পদক অর্জন করেছিলেন।

কুশনার ও আমিরাতের গোপন প্লট নিয়ে চাঞ্চল্যকর বইআরো পড়ুনকুশনার ও আমিরাতের গোপন প্লট নিয়ে চাঞ্চল্যকর বই

আজ প্রতিযোগিতার তৃতীয় দিনে শটপুটে ব্রোঞ্জ পদক জিতেছেন জাকিয়া সুলতানা। ৪ কেজি ওজনের শটপুট ফাইনালে পঞ্চম প্রচেষ্টায় ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তিনি তৃতীয় হন। এই ইভেন্টে ভারতের আনশু স্বর্ণ এবং রিয়া ভার্মা রৌপ্য পদক লাভ করেন।

একই দিন নারীদের ২০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন সুমাইয়া দেওয়ান। তিনি ২৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। এই বিভাগে শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা স্বর্ণ এবং ভারতের ভাবনা জি রৌপ্য পদক লাভ করেন।

ইসরাইলে জোট গড়তে গোলানের দলের সঙ্গে আইজেনকটের চুক্তিআরো পড়ুনইসরাইলে জোট গড়তে গোলানের দলের সঙ্গে আইজেনকটের চুক্তি

জ্যাভলিন থ্রো পুরুষ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন হাসিব খান। এছাড়া লং জাম্পে রৌপ্য পদক অর্জন করেছেন স্বপ্না খাতুন। ১০০x৪ এবং ৪০০x৪ মিটার রিলেতেও পুরুষ ও নারী উভয় বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিমসটেক অ্যাথলেটিকসে ১০ পদক পেল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে মোট ১০টি পদক জিতেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক রয়েছে। প্রতিযোগিতার আগের দুই দিনে বাংলাদেশের অ্যাথলেটরা দুটি পদক অর্জন করেছিলেন।

আজ প্রতিযোগিতার তৃতীয় দিনে শটপুটে ব্রোঞ্জ পদক জিতেছেন জাকিয়া সুলতানা। ৪ কেজি ওজনের শটপুট ফাইনালে পঞ্চম প্রচেষ্টায় ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তিনি তৃতীয় হন। এই ইভেন্টে ভারতের আনশু স্বর্ণ এবং রিয়া ভার্মা রৌপ্য পদক লাভ করেন।

একই দিন নারীদের ২০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন সুমাইয়া দেওয়ান। তিনি ২৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। এই বিভাগে শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা স্বর্ণ এবং ভারতের ভাবনা জি রৌপ্য পদক লাভ করেন।

জ্যাভলিন থ্রো পুরুষ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন হাসিব খান। এছাড়া লং জাম্পে রৌপ্য পদক অর্জন করেছেন স্বপ্না খাতুন। ১০০x৪ এবং ৪০০x৪ মিটার রিলেতেও পুরুষ ও নারী উভয় বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x