দৈনিক সোজা সাপটা

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইট উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইট উদ্বোধন প্রধানমন্ত্রীর

দীর্ঘ আড়াই বছরের বিরতি কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ব্যবস্থাপনায় ১১২ জন কর্মী কোনো খরচ ছাড়াই এই ফ্লাইটে মালয়েশিয়া যাত্রা করেন।

মজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টসআরো পড়ুনমজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টস

বিমানবন্দরে কর্মীদের বিদায় জানানোর সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং ফটোসেশনে অংশ নেন। তিনি কর্মীদের মালয়েশিয়ার আইনকানুন মেনে চলার এবং সততার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। নিয়োগে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে এই বাজার বন্ধ ছিল।

বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারি ও সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এসব কর্মীকে নির্বাচন করা হয়েছে। কর্মীদের পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও বীমাসহ আনুষঙ্গিক খরচ বহন করেছে সরকার। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের ব্যয় বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডারআরো পড়ুনহাসিনার প্রত্যাবর্তন ঘিরে শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডার

নতুন কর্মস্থলে কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কর্মীরা আবাসন ও চিকিৎসা সুবিধাও পাবেন। এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাতটায় ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইট উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ আড়াই বছরের বিরতি কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ব্যবস্থাপনায় ১১২ জন কর্মী কোনো খরচ ছাড়াই এই ফ্লাইটে মালয়েশিয়া যাত্রা করেন।

বিমানবন্দরে কর্মীদের বিদায় জানানোর সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং ফটোসেশনে অংশ নেন। তিনি কর্মীদের মালয়েশিয়ার আইনকানুন মেনে চলার এবং সততার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। নিয়োগে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে এই বাজার বন্ধ ছিল।

বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারি ও সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এসব কর্মীকে নির্বাচন করা হয়েছে। কর্মীদের পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও বীমাসহ আনুষঙ্গিক খরচ বহন করেছে সরকার। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের ব্যয় বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

নতুন কর্মস্থলে কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কর্মীরা আবাসন ও চিকিৎসা সুবিধাও পাবেন। এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাতটায় ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x