উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে মোট ১০টি পদক জিতেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক রয়েছে। প্রতিযোগিতার আগের দুই দিনে বাংলাদেশের অ্যাথলেটরা দুটি পদক অর্জন করেছিলেন। আজ প্রতিযোগিতার তৃতীয় দিনে শটপুটে ব্রোঞ্জ পদক জিতেছেন জাকিয়া সুলতানা। ৪ কেজি ওজনের শটপুট ফাইনালে পঞ্চম প্রচেষ্টায় ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তিনি তৃতীয় হন। এই ইভেন্টে ভারতের আনশু স্বর্ণ এবং রিয়া ভার্মা রৌপ্য পদক লাভ করেন। একই দিন নারীদের ২০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন সুমাইয়া দেওয়ান। তিনি ২৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। এই বিভাগে শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা স্বর্ণ এবং ভারতের ভাবনা জি রৌপ্য পদক লাভ করেন। জ্যাভলিন থ্রো পুরুষ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন হাসিব খান। এছাড়া লং জাম্পে রৌপ্য পদক অর্জন করেছেন স্বপ্না খাতুন। ১০০x৪ এবং ৪০০x৪ মিটার রিলেতেও পুরুষ ও নারী উভয় বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।