
ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলানের সঙ্গে জোট চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার দুই দলের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয় এবং আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দলের চেয়ারম্যান একটি জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হলেও চুক্তির শর্তাবলি প্রকাশ করা হয়নি।
আরো পড়ুনসিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
এর কয়েক দিন আগে ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গেও জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিলেন আইজেনকট। দেশটিতে সরকার গঠনের ক্ষেত্রে জোট চুক্তির মাধ্যমে দলগুলোর পারস্পরিক সহযোগিতা, নীতিনির্ধারণ, আইন প্রণয়ন এবং পার্লামেন্টে ভোট দেওয়ার বিষয়ে সমঝোতা নির্ধারিত হয়। আইজেনকটের নেতৃত্বে সরকার গঠিত এই ‘চেঞ্জ ব্লক’-এ রয়েছে ইয়াশার পার্টি, ইসরাইল বেইতেনু, টুগেদার পার্টি এবং ডেমোক্র্যাটস পার্টি।
১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে এই জোটের আসনসংখ্যা বর্তমানে ৪৮টি। তবে ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে তাদের আসনসংখ্যা বেড়ে ৬১-তে পৌঁছাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে ১৯টি আসনের অধিকারী আরব দলগুলো জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠন থেকে বিরত রাখতে আইজেনকটের নেতৃত্বাধীন সরকারকে পার্লামেন্টে সমর্থন দিতে তারা প্রস্তুত।
আরো পড়ুনব্লাড ক্যানসারে আক্রান্ত পুলিশ কনস্টেবল হাসান
সরকার গঠনের জন্য আইজেনকটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এই সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের কাছে একবারের জন্য আরো ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে দেশটির রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলানের সঙ্গে জোট চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার দুই দলের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয় এবং আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দলের চেয়ারম্যান একটি জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হলেও চুক্তির শর্তাবলি প্রকাশ করা হয়নি।
এর কয়েক দিন আগে ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গেও জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিলেন আইজেনকট। দেশটিতে সরকার গঠনের ক্ষেত্রে জোট চুক্তির মাধ্যমে দলগুলোর পারস্পরিক সহযোগিতা, নীতিনির্ধারণ, আইন প্রণয়ন এবং পার্লামেন্টে ভোট দেওয়ার বিষয়ে সমঝোতা নির্ধারিত হয়। আইজেনকটের নেতৃত্বে সরকার গঠিত এই ‘চেঞ্জ ব্লক’-এ রয়েছে ইয়াশার পার্টি, ইসরাইল বেইতেনু, টুগেদার পার্টি এবং ডেমোক্র্যাটস পার্টি।
১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে এই জোটের আসনসংখ্যা বর্তমানে ৪৮টি। তবে ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে তাদের আসনসংখ্যা বেড়ে ৬১-তে পৌঁছাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে ১৯টি আসনের অধিকারী আরব দলগুলো জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠন থেকে বিরত রাখতে আইজেনকটের নেতৃত্বাধীন সরকারকে পার্লামেন্টে সমর্থন দিতে তারা প্রস্তুত।
সরকার গঠনের জন্য আইজেনকটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এই সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের কাছে একবারের জন্য আরো ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে দেশটির রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন