দৈনিক সোজা সাপটা

সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ৩ মিনিট প্রিন্ট কার্ড
সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। একই সঙ্গে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এসব অপতৎপরতা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

মহাকাশেও মিলল ভারত-পাকিস্তান, সেতু হয়ে রইলেন কবি ইকবালআরো পড়ুনমহাকাশেও মিলল ভারত-পাকিস্তান, সেতু হয়ে রইলেন কবি ইকবাল

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের চলমান পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টির যেসব পাঁয়তারা চলছে, তা সর্বাত্মকভাবে প্রতিহত করতে হবে।

যা জানা জরুরি
  1. দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।
আইপিএলের মিনি নিলামে নাম নেই মোস্তাফিজের, নেপথ্যে যে কারণআরো পড়ুনআইপিএলের মিনি নিলামে নাম নেই মোস্তাফিজের, নেপথ্যে যে কারণ

গত ১৬-১৭ বছর দেশে আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী শাসন চলেছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় মানুষ জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিল। ওই সময়ে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। আলেম-ওলামাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবনযাপন করতে হয়েছে। শাপলা চত্বরে রাতের অন্ধকারে গুলি চালিয়ে মাদ্রাসার শিক্ষার্থী, আলেম ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি এখনো বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা অগ্নিসন্ত্রাস ও নানা অনাচারের মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে সরকার আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করবে।

গ্রামীণ ব্যাংকের ওপর হামলা ও প্রফেসর ইউনূসের বিবৃতিআরো পড়ুনগ্রামীণ ব্যাংকের ওপর হামলা ও প্রফেসর ইউনূসের বিবৃতি

শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন গার্মেন্টস এলাকায় শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সম্প্রতি মজুরি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি আদায় করেছেন।

কী বলছে প্রশাসন
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের চলমান পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টির যেসব পাঁয়তারা চলছে, তা সর্বাত্মকভাবে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যারা সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনে যারা রয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে আগুন লাগানোর নির্দেশনা ও উসকানি দেওয়া হচ্ছে। দেশের ভেতরে থাকা তাদের নেতাকর্মীদেরও বিভিন্নভাবে ইন্ধন ও নির্দেশনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না। তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। অতীতে যে ধরনের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য চালানো হয়েছে, তার পুনরাবৃত্তি এ দেশে হতে দেওয়া হবে না।

রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শ থাকবে। গণতান্ত্রিক চর্চা, তর্ক-বিতর্ক ও মতপার্থক্যও থাকবে। সংসদেও বিভিন্ন বিষয়ে বিতর্ক হবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্যের মতো আবারও জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। একই সঙ্গে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এসব অপতৎপরতা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের চলমান পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টির যেসব পাঁয়তারা চলছে, তা সর্বাত্মকভাবে প্রতিহত করতে হবে।

গত ১৬-১৭ বছর দেশে আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী শাসন চলেছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় মানুষ জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিল। ওই সময়ে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। আলেম-ওলামাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবনযাপন করতে হয়েছে। শাপলা চত্বরে রাতের অন্ধকারে গুলি চালিয়ে মাদ্রাসার শিক্ষার্থী, আলেম ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি এখনো বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা অগ্নিসন্ত্রাস ও নানা অনাচারের মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে সরকার আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করবে।

শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন গার্মেন্টস এলাকায় শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সম্প্রতি মজুরি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি আদায় করেছেন।

তিনি আরও বলেন, এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যারা সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনে যারা রয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে আগুন লাগানোর নির্দেশনা ও উসকানি দেওয়া হচ্ছে। দেশের ভেতরে থাকা তাদের নেতাকর্মীদেরও বিভিন্নভাবে ইন্ধন ও নির্দেশনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না। তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। অতীতে যে ধরনের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য চালানো হয়েছে, তার পুনরাবৃত্তি এ দেশে হতে দেওয়া হবে না।

রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শ থাকবে। গণতান্ত্রিক চর্চা, তর্ক-বিতর্ক ও মতপার্থক্যও থাকবে। সংসদেও বিভিন্ন বিষয়ে বিতর্ক হবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্যের মতো আবারও জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x