
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আসন্ন জাতীয় সংলাপ এবং নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুনসীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রিফিংয়ে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানান, সংলাপে তাদের মূল এজেন্ডা হবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ইসির ডাকা সংলাপে আলাদা দলের পরিবর্তে জোটের জন্য পৃথক সময় বরাদ্দ দিতে ইতিমধ্যে আবেদন করা হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, জাতীয় সংকট নিরসন ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি কোনো একক দলের নয়, বরং পুরো জাতির। তাই সরকারের আহ্বানে অনুষ্ঠিতব্য জাতীয় সংলাপেও ১১ দলীয় ঐক্য একসঙ্গেই অংশ নেবে। বিরোধীদলীয় নেতা দেশে ফিরলে উভয় পক্ষের সময় সমন্বয় করে সংলাপের তারিখ ও আলোচ্যসূচি চূড়ান্ত করা হবে।
আরো পড়ুনদিল্লির কোনো আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না: গোলাম পরওয়ার
সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদে ৪৮টি সাংবিধানিক সংস্কারের পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। জনগণ সংস্কারের পথ বাতলে দিলেও সরকার আসলে সংস্কার চায় কি না, সেটিই এখন বড় প্রশ্ন। পুরোনো বয়ানে ফিরে গিয়ে সংকট জিইয়ে রাখার কোনো সুযোগ নেই।
বৈঠকে ন্যাশনাল সিটিজেন পার্টিসহ (এনসিপি) লিয়াজোঁ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনসিপির আলাদাভাবে সংলাপে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে হামিদুর রহমান জানান, লিয়াজোঁ কমিটির বৈঠকে ঐক্যবদ্ধভাবে যাওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। এর বাইরে অন্য কোনো বিষয় থাকলে তা ১ ডিসেম্বরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আসন্ন জাতীয় সংলাপ এবং নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানান, সংলাপে তাদের মূল এজেন্ডা হবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ইসির ডাকা সংলাপে আলাদা দলের পরিবর্তে জোটের জন্য পৃথক সময় বরাদ্দ দিতে ইতিমধ্যে আবেদন করা হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, জাতীয় সংকট নিরসন ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি কোনো একক দলের নয়, বরং পুরো জাতির। তাই সরকারের আহ্বানে অনুষ্ঠিতব্য জাতীয় সংলাপেও ১১ দলীয় ঐক্য একসঙ্গেই অংশ নেবে। বিরোধীদলীয় নেতা দেশে ফিরলে উভয় পক্ষের সময় সমন্বয় করে সংলাপের তারিখ ও আলোচ্যসূচি চূড়ান্ত করা হবে।
সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদে ৪৮টি সাংবিধানিক সংস্কারের পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। জনগণ সংস্কারের পথ বাতলে দিলেও সরকার আসলে সংস্কার চায় কি না, সেটিই এখন বড় প্রশ্ন। পুরোনো বয়ানে ফিরে গিয়ে সংকট জিইয়ে রাখার কোনো সুযোগ নেই।
বৈঠকে ন্যাশনাল সিটিজেন পার্টিসহ (এনসিপি) লিয়াজোঁ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনসিপির আলাদাভাবে সংলাপে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে হামিদুর রহমান জানান, লিয়াজোঁ কমিটির বৈঠকে ঐক্যবদ্ধভাবে যাওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। এর বাইরে অন্য কোনো বিষয় থাকলে তা ১ ডিসেম্বরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন