দৈনিক সোজা সাপটা

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ২০ জন আটক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ২০ জন আটক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল শুরুর পরপরই চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। এতে মিছিলকারীরা পালানোর কোনো সুযোগ পাননি এবং ঘটনাস্থল থেকে লাইভ করা কয়েকজনসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

ভারতে শ্রমিক সম্মেলন শেষে কি বার্তা নিয়ে ফিরলেন হাফিজুল ইসলাম!আরো পড়ুনভারতে শ্রমিক সম্মেলন শেষে কি বার্তা নিয়ে ফিরলেন হাফিজুল ইসলাম!

পুলিশ জানায়, জুমার নামাজ শেষে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলের চারপাশ ঘিরে ফেলায় তারা সেখান থেকে সরে যাওয়ার সুযোগ পাননি। এ সময় ফেসবুকে সরাসরি সম্প্রচাররত কয়েকজনসহ মোট ২০ জনকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রামাণিক জানান, পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ২০ জন আটক

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল শুরুর পরপরই চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। এতে মিছিলকারীরা পালানোর কোনো সুযোগ পাননি এবং ঘটনাস্থল থেকে লাইভ করা কয়েকজনসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুমার নামাজ শেষে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলের চারপাশ ঘিরে ফেলায় তারা সেখান থেকে সরে যাওয়ার সুযোগ পাননি। এ সময় ফেসবুকে সরাসরি সম্প্রচাররত কয়েকজনসহ মোট ২০ জনকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রামাণিক জানান, পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x