দৈনিক সোজা সাপটা

আবারও রণক্ষেত্র ফতুল্লার বক্তাবলী

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
আবারও রণক্ষেত্র ফতুল্লার বক্তাবলী
আবারও রণক্ষেত্র ফতুল্লার বক্তাবলী

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটা, নৌপথে চাঁদাবাজি ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সামাদ আলী ও হালিম আজাদের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

 কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতআরো পড়ুন কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার এবং পাঁচজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

সাংবাদিককে হত্যার হুমকি, গ্রেপ্তার ২আরো পড়ুনসাংবাদিককে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

স্থানীয় সূত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবস্থিত ইটভাটায় মাটি সরবরাহ এবং নদীপথে ট্রলারে করে মাটি আনা-নেওয়াকে কেন্দ্র করে চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এ বিরোধ থেকেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সঙ্গে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক সামাদ আলীর বিরোধ নতুন করে প্রকাশ্যে আসে। এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ববিরোধের জের ধরেই শুক্রবার আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারআরো পড়ুনযাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


আবারও রণক্ষেত্র ফতুল্লার বক্তাবলী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটা, নৌপথে চাঁদাবাজি ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সামাদ আলী ও হালিম আজাদের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার এবং পাঁচজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবস্থিত ইটভাটায় মাটি সরবরাহ এবং নদীপথে ট্রলারে করে মাটি আনা-নেওয়াকে কেন্দ্র করে চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এ বিরোধ থেকেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সঙ্গে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক সামাদ আলীর বিরোধ নতুন করে প্রকাশ্যে আসে। এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ববিরোধের জের ধরেই শুক্রবার আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আবারও রণক্ষেত্র ফতুল্লার বক্তাবলী
0:00 / 0:00
1x