দৈনিক সোজা সাপটা

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডার

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডার

চব্বিশের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। সাবেক বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি ও যুবলীগের হেলাল আকবর চৌধুরী বাবররা প্রকাশ্যে গুলি ছোড়েন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তাদের হাতে পিস্তল ও শটগান ছিল এবং আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ১৮ জুলাই বহদ্দারহাটে সংঘর্ষের সময়ও নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায় এবং নিহত অটোরিকশাচালক শহিদুল ইসলামের শরীরে ১০টি গুলি লাগার তথ্য তদন্তে উঠে আসে।

মজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টসআরো পড়ুনমজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টস

ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সিএমপির অপরাধ বিভাগ ৪৬ অস্ত্রধারীকে শনাক্ত করে যাদের মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাকি ২৭ জন পলাতক ছিলেন। চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক অস্ত্র থাকার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিভিন্ন স্থানে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্রধারীদের তৎপরতা নতুন করে ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

চব্বিশের ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রামের আটটি থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ৯৪৪টি আগ্নেয়াস্ত্র এবং ৮৬ হাজার ৪৭৮ রাউন্ড গুলি লুট করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, লুট হওয়া অস্ত্রের মধ্যে ৭৯৬টি উদ্ধার হলেও এখনো ১৪৮টি অস্ত্রের সন্ধান মেলেনি এবং ২৯ হাজার ৬২২ রাউন্ড গুলির হদিস নেই। পুলিশের বিভিন্ন অভিযানে কিছু লুট হওয়া অস্ত্র উদ্ধার হলেও অপরাধমূলক কর্মকাণ্ডে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা ও উদ্ধার না হওয়া অস্ত্র নিয়ে উদ্বেগ বাড়ছে।

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইট উদ্বোধন প্রধানমন্ত্রীরআরো পড়ুনমালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইট উদ্বোধন প্রধানমন্ত্রীর

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলায় চট্টগ্রাম নগরে অন্তত ১৫ জন প্রাণ হারান এবং কয়েকশ মানুষ আহত হন। মানবাধিকারকর্মী ও আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, অস্ত্রগুলো উদ্ধারে সরকারকে আরো তৎপর হতে হবে অন্যথায় সহিংসতার শঙ্কা থেকেই যায়। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, জুলাই আন্দোলনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ থেমে নেই এবং সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশ সব সময় কঠোর ও সক্রিয় রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

চব্বিশের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। সাবেক বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি ও যুবলীগের হেলাল আকবর চৌধুরী বাবররা প্রকাশ্যে গুলি ছোড়েন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তাদের হাতে পিস্তল ও শটগান ছিল এবং আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ১৮ জুলাই বহদ্দারহাটে সংঘর্ষের সময়ও নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায় এবং নিহত অটোরিকশাচালক শহিদুল ইসলামের শরীরে ১০টি গুলি লাগার তথ্য তদন্তে উঠে আসে।

ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সিএমপির অপরাধ বিভাগ ৪৬ অস্ত্রধারীকে শনাক্ত করে যাদের মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাকি ২৭ জন পলাতক ছিলেন। চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক অস্ত্র থাকার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিভিন্ন স্থানে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্রধারীদের তৎপরতা নতুন করে ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

চব্বিশের ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রামের আটটি থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ৯৪৪টি আগ্নেয়াস্ত্র এবং ৮৬ হাজার ৪৭৮ রাউন্ড গুলি লুট করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, লুট হওয়া অস্ত্রের মধ্যে ৭৯৬টি উদ্ধার হলেও এখনো ১৪৮টি অস্ত্রের সন্ধান মেলেনি এবং ২৯ হাজার ৬২২ রাউন্ড গুলির হদিস নেই। পুলিশের বিভিন্ন অভিযানে কিছু লুট হওয়া অস্ত্র উদ্ধার হলেও অপরাধমূলক কর্মকাণ্ডে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা ও উদ্ধার না হওয়া অস্ত্র নিয়ে উদ্বেগ বাড়ছে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলায় চট্টগ্রাম নগরে অন্তত ১৫ জন প্রাণ হারান এবং কয়েকশ মানুষ আহত হন। মানবাধিকারকর্মী ও আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, অস্ত্রগুলো উদ্ধারে সরকারকে আরো তৎপর হতে হবে অন্যথায় সহিংসতার শঙ্কা থেকেই যায়। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, জুলাই আন্দোলনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ থেমে নেই এবং সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশ সব সময় কঠোর ও সক্রিয় রয়েছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x