দৈনিক সোজা সাপটা

ব্লাড ক্যানসারে আক্রান্ত পুলিশ কনস্টেবল হাসান

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
ব্লাড ক্যানসারে আক্রান্ত পুলিশ কনস্টেবল হাসান
প্রথম হয়ে পুলিশের চাকরিতে হাসান বামে । ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ডানে। ছবি: আমার দেশ

শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করে পুলিশের চাকরি পেয়েছিলেন খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান। কিন্তু যোগদানের কিছুদিন পরই তাঁর শরীরে মরণব্যাধি ব্লাড ক্যানসার শনাক্ত হয়। বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টসআরো পড়ুনমজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টস

২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে টি-অল ধরনের ক্যানসার ধরা পড়ার পর থেকে প্রায় সাত মাস ধরে লড়াই চলছে। চিকিৎসকদের মতে, বোনম্যারো প্রতিস্থাপনসহ এই চিকিৎসা সম্পন্ন করতে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

জীবন বাঁচানোর এই লড়াইয়ে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন অসহায় হাসান। তাঁর চিকিৎসায় সহায়তার জন্য বিকাশ (০১৯৯৩২৫৫৩০৪) এবং নগদ (০১৬৪৮৯৪১৯৮৯) নম্বরে অনুদান পাঠানো যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ব্লাড ক্যানসারে আক্রান্ত পুলিশ কনস্টেবল হাসান

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করে পুলিশের চাকরি পেয়েছিলেন খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান। কিন্তু যোগদানের কিছুদিন পরই তাঁর শরীরে মরণব্যাধি ব্লাড ক্যানসার শনাক্ত হয়। বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে টি-অল ধরনের ক্যানসার ধরা পড়ার পর থেকে প্রায় সাত মাস ধরে লড়াই চলছে। চিকিৎসকদের মতে, বোনম্যারো প্রতিস্থাপনসহ এই চিকিৎসা সম্পন্ন করতে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

জীবন বাঁচানোর এই লড়াইয়ে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন অসহায় হাসান। তাঁর চিকিৎসায় সহায়তার জন্য বিকাশ (০১৯৯৩২৫৫৩০৪) এবং নগদ (০১৬৪৮৯৪১৯৮৯) নম্বরে অনুদান পাঠানো যাবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x