দৈনিক সোজা সাপটা

মজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টস

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ৩ মিনিট প্রিন্ট কার্ড
মজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টস

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ পোশাক শ্রমিক কাজে যোগ দিয়েছেন। ফলে বেশির ভাগ কারখানায় উৎপাদন শুরু হলেও এখনো তিনটি কারখানায় কর্মবিরতি চলছে এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ২২টি কারখানায়। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ২১টি কারখানা। টানা এক মাসের অসন্তোষ ও আন্দোলন কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রপ্তানিমুখী তৈরি পোশাকের এই খাত।

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডারআরো পড়ুনহাসিনার প্রত্যাবর্তন ঘিরে শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডার

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে এক জরুরি বৈঠকে বলেন, পোশাক শিল্প আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং এই খাত ক্ষতিগ্রস্ত হলে দেশ ও শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিকদের ন্যায্য দাবি সরকার ও মালিকপক্ষ আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন, কারও উস্কানিতে কান না দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে উৎপাদনে অংশ নিন। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং বহিরাগতদের যেকোনো নাশকতা কঠোর হাতে দমন করা হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধান এবং বৈষম্য কমাতে দেশের শীর্ষস্থানীয় ও বড় পোশাক কারখানাগুলোর জন্য একটি আলাদা মজুরি কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বড় ও গ্রিন কারখানার বাড়তি মজুরি দেওয়ার সক্ষমতা থাকলেও ছোট কারখানাগুলোর পক্ষে তা সম্ভব নয়, তাই বিশেষ করে গ্রিন সনদপ্রাপ্ত ৩০০টি কারখানাকে আলাদা মজুরি কাঠামোর আওতায় আনা যেতে পারে। তবে এই প্রস্তাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ বলেছেন, বড় কারখানার জন্য আলাদা উচ্চতর মজুরি কাঠামো ঘোষণা করা হলে দক্ষ শ্রমিকরা সেখানে চলে যাবে এবং শত শত ছোট ও মাঝারি কারখানা শ্রমিক সংকটে পড়ে ঝুঁকিতে পড়বে।

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইট উদ্বোধন প্রধানমন্ত্রীরআরো পড়ুনমালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইট উদ্বোধন প্রধানমন্ত্রীর

উৎপাদন স্বাভাবিক হলেও গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। নতুন মজুরি কাঠামোকে ঘিরে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়কে বিশৃঙ্খলার অপচেষ্টা হয়েছে এবং ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এই বিক্ষোভের প্রেক্ষিতে গাজীপুরের অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং এর বাইরে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩২টি কারখানা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টস

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ পোশাক শ্রমিক কাজে যোগ দিয়েছেন। ফলে বেশির ভাগ কারখানায় উৎপাদন শুরু হলেও এখনো তিনটি কারখানায় কর্মবিরতি চলছে এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ২২টি কারখানায়। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ২১টি কারখানা। টানা এক মাসের অসন্তোষ ও আন্দোলন কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রপ্তানিমুখী তৈরি পোশাকের এই খাত।

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে এক জরুরি বৈঠকে বলেন, পোশাক শিল্প আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং এই খাত ক্ষতিগ্রস্ত হলে দেশ ও শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিকদের ন্যায্য দাবি সরকার ও মালিকপক্ষ আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন, কারও উস্কানিতে কান না দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে উৎপাদনে অংশ নিন। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং বহিরাগতদের যেকোনো নাশকতা কঠোর হাতে দমন করা হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধান এবং বৈষম্য কমাতে দেশের শীর্ষস্থানীয় ও বড় পোশাক কারখানাগুলোর জন্য একটি আলাদা মজুরি কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বড় ও গ্রিন কারখানার বাড়তি মজুরি দেওয়ার সক্ষমতা থাকলেও ছোট কারখানাগুলোর পক্ষে তা সম্ভব নয়, তাই বিশেষ করে গ্রিন সনদপ্রাপ্ত ৩০০টি কারখানাকে আলাদা মজুরি কাঠামোর আওতায় আনা যেতে পারে। তবে এই প্রস্তাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ বলেছেন, বড় কারখানার জন্য আলাদা উচ্চতর মজুরি কাঠামো ঘোষণা করা হলে দক্ষ শ্রমিকরা সেখানে চলে যাবে এবং শত শত ছোট ও মাঝারি কারখানা শ্রমিক সংকটে পড়ে ঝুঁকিতে পড়বে।

উৎপাদন স্বাভাবিক হলেও গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। নতুন মজুরি কাঠামোকে ঘিরে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়কে বিশৃঙ্খলার অপচেষ্টা হয়েছে এবং ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এই বিক্ষোভের প্রেক্ষিতে গাজীপুরের অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং এর বাইরে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩২টি কারখানা।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x