মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকগোষ্ঠীর গভীর সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। সাংবাদিক ম্যাথিউ কোলের লেখা প্রিন্সেস অ্যান্ড থিভস বইয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণের গোপন পরিকল্পনা ও অর্থ লেনদেনের অভিযোগ তোলা হয়েছে। সৌদি আরব ও আমিরাতের সরকার কুশনারকে প্রায় ২ বিলিয়ন ডলার দিয়েছিল বলে বইটিতে সবচেয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে। নাগরিক উন্নয়নের কথা বলে এই অর্থ দেওয়া হলেও তা আমিরাতের অস্ত্র কেনা ও গোপন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছেন লেখক। বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দূত হিসেবে কাজ করা কুশনার এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।
আরো পড়ুনইসরাইলে জোট গড়তে গোলানের দলের সঙ্গে আইজেনকটের চুক্তি
বইটিতে আমিরাতের রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ক্ষমতা দখলের চাঞ্চল্যকর ইতিহাস তুলে ধরা হয়েছে। ১৯৯০-এর দশকে আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ তার ভাই ও সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদের একটি সম্পর্কের ভিডিও ধারণ করিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। ২০১৪ সালে স্ট্রোকের পর খলিফা আড়ালে চলে গেলেও কোলের দাবি, এর অনেক আগে থেকেই তাকে অকার্যকর করে রাখার চিকিৎসা দেওয়া হচ্ছিল। এছাড়া ১৯৯৮ সালে মোহাম্মদ বিন জায়েদ ইসরাইলি সফটওয়্যারযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য তার বাবাকে রাজি করান। ২০১৯ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতাকারী কবি হাবিব আল সায়েগকে নির্যাতন করে হত্যার অভিযোগও বইটিতে আনা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি কুশনার ও টম ব্যারাকের ক্ষমতার দ্বন্দ্বের বিষয়টিও বইটিতে স্থান পেয়েছে। মধ্যপ্রাচ্যের উন্নয়নে সৌদি আরব ও আমিরাতের অর্থায়নে মার্শাল প্ল্যানের আদলে পরিকল্পনা করতে চেয়েছিলেন ব্যারাক, কিন্তু কুশনার তাকে আটকে দেন। ২০১৭ সালে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হলে এই দ্বন্দ্ব আরও বৃদ্ধি পায়। কুশনার অবরোধের পক্ষে থাকলেও ব্যারাক মার্কিন প্রশাসনকে এতে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে মিডল ইস্ট আই জানিয়েছে যে বইয়ের সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং আমিরাত ও সৌদি রাজপরিবার এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। কুশনার এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন