
বাংলা সাহিত্যে সেলিনা হোসেনের উপন্যাস নিয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুলতানা নাজনীন। গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়।
আরো পড়ুনমজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টস
পরবর্তী সময়ে ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়। ড. সুলতানা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বাংলা বিভাগ থেকে এ ডিগ্রি অর্জন করেন।
তার গবেষণার শিরোনাম ছিল সেলিনা হোসেনের উপন্যাস : ইতিহাসের শিল্পরূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গিয়াস শামীমের তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
আরো পড়ুনহাসিনার প্রত্যাবর্তন ঘিরে শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডার
এ ছাড়া তার স্কুল ও কলেজজীবনের পড়াশোনা যথাক্রমে ঢাকা ক্যান্টনমেন্টের আদর্শ স্কুল ও আদমজী কলেজ সম্পন্ন হয়েছে। ড. সুলতানা নাজনীন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
বাংলা সাহিত্যে সেলিনা হোসেনের উপন্যাস নিয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুলতানা নাজনীন। গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়।
পরবর্তী সময়ে ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়। ড. সুলতানা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বাংলা বিভাগ থেকে এ ডিগ্রি অর্জন করেন।
তার গবেষণার শিরোনাম ছিল সেলিনা হোসেনের উপন্যাস : ইতিহাসের শিল্পরূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গিয়াস শামীমের তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়া তার স্কুল ও কলেজজীবনের পড়াশোনা যথাক্রমে ঢাকা ক্যান্টনমেন্টের আদর্শ স্কুল ও আদমজী কলেজ সম্পন্ন হয়েছে। ড. সুলতানা নাজনীন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন