দৈনিক সোজা সাপটা

মার্কিন শুল্ক প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ আছে: হুমায়ুন কবির

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
মার্কিন শুল্ক প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শুল্ক নিয়ে দেশটির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে একক হামলার প্রস্তুতি ইসরাইলেরআরো পড়ুনযুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে একক হামলার প্রস্তুতি ইসরাইলের

হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের রাজনৈতিক প্রচারণার এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শুল্কনীতি। তারা শুল্ক চুক্তিগুলোকে তাদের অন্যতম প্রধান প্রকল্প হিসেবে নিয়েছে। তবে এ নিয়ে বাংলাদেশের কথা বলার সুযোগ রয়েছে এবং প্রস্তাবিত শুল্কের কোনো বিষয় অযৌক্তিক মনে হলে কথা বলা যাবে।

শুল্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে তুলার উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে বাংলাদেশে পণ্য তৈরি হয় এবং পরে সেই পণ্য আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এ ক্ষেত্রে করের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করা যেতে পারে।

জিয়াউল আহসানের ১১৬ বার ফাঁসি হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেলআরো পড়ুনজিয়াউল আহসানের ১১৬ বার ফাঁসি হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই শুল্কনীতি শুধু বাংলাদেশকেন্দ্রিক নয় এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও একই ধরনের নীতি দেখা গেছে। বাংলাদেশের পক্ষ থেকে কোনটি ন্যায্য আর কোনটি ন্যায্য নয়, তা স্পষ্টভাবে তুলে ধরা হবে। বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব বিষয় নিয়ে কথা বলা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মার্কিন শুল্ক প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ আছে: হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শুল্ক নিয়ে দেশটির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের রাজনৈতিক প্রচারণার এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শুল্কনীতি। তারা শুল্ক চুক্তিগুলোকে তাদের অন্যতম প্রধান প্রকল্প হিসেবে নিয়েছে। তবে এ নিয়ে বাংলাদেশের কথা বলার সুযোগ রয়েছে এবং প্রস্তাবিত শুল্কের কোনো বিষয় অযৌক্তিক মনে হলে কথা বলা যাবে।

শুল্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে তুলার উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে বাংলাদেশে পণ্য তৈরি হয় এবং পরে সেই পণ্য আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এ ক্ষেত্রে করের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করা যেতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই শুল্কনীতি শুধু বাংলাদেশকেন্দ্রিক নয় এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও একই ধরনের নীতি দেখা গেছে। বাংলাদেশের পক্ষ থেকে কোনটি ন্যায্য আর কোনটি ন্যায্য নয়, তা স্পষ্টভাবে তুলে ধরা হবে। বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব বিষয় নিয়ে কথা বলা হবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x