দৈনিক সোজা সাপটা

বেশি ক্ষতিপূরণের আশায় ফসলি জমিতে ভবন নির্মাণের হিড়িক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
বেশি ক্ষতিপূরণের আশায় ফসলি জমিতে ভবন নির্মাণের হিড়িক
আমার দেশ গ্রাফিক্স

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির সম্প্রসারণে জমি অধিগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বদলে যাচ্ছে কৃষিজমির চিত্র। বিস্তীর্ণ ফসলিজমির মাঝখানে গড়ে উঠছে তিন-চারতলা বহুতল ভবন যার বেশির ভাগই জনশূন্য, তালাবদ্ধ এবং বিদ্যুৎ সংযোগহীন। জমির আইল ধরে হেঁটে এসব ভবনে যেতে হয় এবং চারপাশেই নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা কিংবা কোনো নাগরিক সুবিধা। স্থানীয়দের অভিযোগ, জমি অধিগ্রহণের সময় বসতবাড়ি ও স্থাপনার বিপরীতে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই এসব ভবন নির্মাণ করা হচ্ছে।

চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়িতে হামলাআরো পড়ুনচট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়িতে হামলা

১৯৮৫ সালে এখানে কয়লা খনি আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত খনির জন্য ৭৯২.৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। খনি সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর উত্তর দিকে আরও ৩০০ একর এবং চলতি বছরের ২০ মে পূর্ব-দক্ষিণ দিকে আরও ১.৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। বিল্ডিং কোড, নকশা অনুমোদন ও নিরাপত্তাবিধি উপেক্ষা করে ইতোমধ্যে দুই শতাধিক তিন-চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবনের মালিকদের মধ্যে খনির ২২ কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় প্রভাবশালীরাও রয়েছেন।

উপজেলা ইমারত ভবন নকশা কমিটির সদস্যরা জানিয়েছেন, এসব ভবন নির্মাণের অনুমোদনের জন্য কেউ আবেদন করেননি এবং সবাই নিজেদের ইচ্ছামতো ভবন নির্মাণ করছেন। সম্প্রতি কৃষিজমিতে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ তদন্তে খনির ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ফারাজী, অতিরিক্ত জেলা প্রশাসক জানে আলমসহ জেলা প্রশাসন ও খনির কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। পরিবেশবিদ ও কৃষি কর্মকর্তারা বলছেন, অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ করা হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে এবং কৃষিজমি নষ্ট হয় এমন কার্যক্রম বন্ধ করা জরুরি। সরকারি নিয়ম ও তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বেশি ক্ষতিপূরণের আশায় ফসলি জমিতে ভবন নির্মাণের হিড়িক

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির সম্প্রসারণে জমি অধিগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বদলে যাচ্ছে কৃষিজমির চিত্র। বিস্তীর্ণ ফসলিজমির মাঝখানে গড়ে উঠছে তিন-চারতলা বহুতল ভবন যার বেশির ভাগই জনশূন্য, তালাবদ্ধ এবং বিদ্যুৎ সংযোগহীন। জমির আইল ধরে হেঁটে এসব ভবনে যেতে হয় এবং চারপাশেই নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা কিংবা কোনো নাগরিক সুবিধা। স্থানীয়দের অভিযোগ, জমি অধিগ্রহণের সময় বসতবাড়ি ও স্থাপনার বিপরীতে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই এসব ভবন নির্মাণ করা হচ্ছে।

১৯৮৫ সালে এখানে কয়লা খনি আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত খনির জন্য ৭৯২.৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। খনি সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর উত্তর দিকে আরও ৩০০ একর এবং চলতি বছরের ২০ মে পূর্ব-দক্ষিণ দিকে আরও ১.৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। বিল্ডিং কোড, নকশা অনুমোদন ও নিরাপত্তাবিধি উপেক্ষা করে ইতোমধ্যে দুই শতাধিক তিন-চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবনের মালিকদের মধ্যে খনির ২২ কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় প্রভাবশালীরাও রয়েছেন।

উপজেলা ইমারত ভবন নকশা কমিটির সদস্যরা জানিয়েছেন, এসব ভবন নির্মাণের অনুমোদনের জন্য কেউ আবেদন করেননি এবং সবাই নিজেদের ইচ্ছামতো ভবন নির্মাণ করছেন। সম্প্রতি কৃষিজমিতে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ তদন্তে খনির ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ফারাজী, অতিরিক্ত জেলা প্রশাসক জানে আলমসহ জেলা প্রশাসন ও খনির কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। পরিবেশবিদ ও কৃষি কর্মকর্তারা বলছেন, অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ করা হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে এবং কৃষিজমি নষ্ট হয় এমন কার্যক্রম বন্ধ করা জরুরি। সরকারি নিয়ম ও তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x