
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় অতিক্রম করেছে এবং শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে।
আরো পড়ুননাশকতা মোকাবিলায় বিশেষ টিম গঠন করল বিএনপি
সম্প্রতি পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন বলে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ ও অবমানనাকর আচরণ। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে জনগণ ত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং কোনো হুমকি-ধমকিতে ভীত নয়। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে এ দেশের জনগণ সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থানরত অভিযুক্ত ও দণ্ডিত ব্যক্তিদের ফেরত না দিয়ে জনগণের প্রতি অসম্মান দেখানো হচ্ছে। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমমর্যাদা ও সম্মানসূচক সম্পর্ক বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা উসকানি থেকে বিরত থাকতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে হস্তান্তরের দাবিও জানানো হয়।
আরো পড়ুনগণভোটের রায় না মানলে ঐক্যের ডাকের মূল্য নেই: জামায়াত
জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, বাংলাদেশ সম্পর্কে ভারতের একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। এহেন বক্তব্য দ্রুত প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে তিনি বর্তমান সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় অতিক্রম করেছে এবং শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন বলে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ ও অবমানనাকর আচরণ। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে জনগণ ত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং কোনো হুমকি-ধমকিতে ভীত নয়। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে এ দেশের জনগণ সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থানরত অভিযুক্ত ও দণ্ডিত ব্যক্তিদের ফেরত না দিয়ে জনগণের প্রতি অসম্মান দেখানো হচ্ছে। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমমর্যাদা ও সম্মানসূচক সম্পর্ক বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা উসকানি থেকে বিরত থাকতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে হস্তান্তরের দাবিও জানানো হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, বাংলাদেশ সম্পর্কে ভারতের একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। এহেন বক্তব্য দ্রুত প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে তিনি বর্তমান সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন