দৈনিক সোজা সাপটা

৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শনিবার রোডম্যাপ ঘোষণা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শনিবার রোডম্যাপ ঘোষণা

উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আগামী শনিবার ২৮ নভেম্বর অধ্যক্ষ সম্মিলন ২০২৬ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

মজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টসআরো পড়ুনমজুরি বৃদ্ধির ঘোষণায় সাভার-আশুলিয়ায় স্বাভাবিক হচ্ছে গার্মেন্টস

উপাচার্য জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে ২০৩০ সালের রোডম্যাপ ঘোষণার কথা জানিয়ে ড. আমানুল্লাহ বলেন, গত ৭ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন এবং তাঁর আলোকেই এই রোডম্যাপ উপস্থাপন করা হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ইতিমধ্যে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২০টি কেন্দ্র চালুর উদ্যোগ রয়েছে। দেশি-বিদেশি ১৫০টি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে।

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডারআরো পড়ুনহাসিনার প্রত্যাবর্তন ঘিরে শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডার

আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ২৭টি কলেজে ভাষা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে ৫০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমান প্রশাসনের সময়ে সেশনজট এক বছর কমানো সম্ভব হয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শনিবার রোডম্যাপ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আগামী শনিবার ২৮ নভেম্বর অধ্যক্ষ সম্মিলন ২০২৬ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে ২০৩০ সালের রোডম্যাপ ঘোষণার কথা জানিয়ে ড. আমানুল্লাহ বলেন, গত ৭ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন এবং তাঁর আলোকেই এই রোডম্যাপ উপস্থাপন করা হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ইতিমধ্যে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২০টি কেন্দ্র চালুর উদ্যোগ রয়েছে। দেশি-বিদেশি ১৫০টি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে।

আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ২৭টি কলেজে ভাষা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে ৫০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমান প্রশাসনের সময়ে সেশনজট এক বছর কমানো সম্ভব হয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x