দৈনিক সোজা সাপটা

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে
আমার দেশ গ্রাফিক্স

রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে দেশের জনগণ এবং জনগণের সিদ্ধান্তের একমাত্র উপায় হচ্ছে গণভোট। দেশের জনগণ নিষিদ্ধ চায় কি নাÑএমন প্রশ্নে গণভোটের আয়োজন করলে জনগণের রায়েই সিদ্ধান্ত চলে আসবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সাহাবুল হক বলেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি নতুন নয়।

পশ্চিমবঙ্গ মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জামায়াতেরআরো পড়ুনপশ্চিমবঙ্গ মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জামায়াতের

জুলাই হত্যাকাণ্ড, গুম-খুনের অভিযোগ এবং সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে। দেশের ভেতরে সহিংসতা ও নাশকতার অভিযোগের পাশাপাশি বিদেশের মাটিতে দলটির নেতাকর্মীদের একের পর এক হামলা-সন্ত্রাসে জড়ানোর পরিপ্রেক্ষিতে এ দাবি সামনে এসেছে। ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকেও ফ্যাসিবাদী দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধের কথা বলা হচ্ছে।

তৎকালীন অন্তর্বর্তী সরকার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে গত বছরের ১২ মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। দলটির নেতাকর্মীদের চোরাগোপ্তা হামলা অতিসম্প্রতি বহুগুণ বেড়েছে এবং হাসিনার কথিত দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে দলটির নেতারা বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে।

নাশকতা মোকাবিলায় বিশেষ টিম গঠন করল বিএনপিআরো পড়ুননাশকতা মোকাবিলায় বিশেষ টিম গঠন করল বিএনপি

জাতীয় সংসদে আইন পাস বা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে গত বুধবার রিট করা হয়েছে। কয়েকজন আহত জুলাইযোদ্ধার পক্ষে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির রিটটি করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তার জন্য সৃষ্ট ঝুঁকি বিবেচনায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বাস্তবসম্মত আইনগত পথ রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে দেশের জনগণ এবং জনগণের সিদ্ধান্তের একমাত্র উপায় হচ্ছে গণভোট। দেশের জনগণ নিষিদ্ধ চায় কি নাÑএমন প্রশ্নে গণভোটের আয়োজন করলে জনগণের রায়েই সিদ্ধান্ত চলে আসবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সাহাবুল হক বলেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি নতুন নয়।

জুলাই হত্যাকাণ্ড, গুম-খুনের অভিযোগ এবং সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে। দেশের ভেতরে সহিংসতা ও নাশকতার অভিযোগের পাশাপাশি বিদেশের মাটিতে দলটির নেতাকর্মীদের একের পর এক হামলা-সন্ত্রাসে জড়ানোর পরিপ্রেক্ষিতে এ দাবি সামনে এসেছে। ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকেও ফ্যাসিবাদী দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধের কথা বলা হচ্ছে।

তৎকালীন অন্তর্বর্তী সরকার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে গত বছরের ১২ মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। দলটির নেতাকর্মীদের চোরাগোপ্তা হামলা অতিসম্প্রতি বহুগুণ বেড়েছে এবং হাসিনার কথিত দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে দলটির নেতারা বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে।

জাতীয় সংসদে আইন পাস বা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে গত বুধবার রিট করা হয়েছে। কয়েকজন আহত জুলাইযোদ্ধার পক্ষে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির রিটটি করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তার জন্য সৃষ্ট ঝুঁকি বিবেচনায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বাস্তবসম্মত আইনগত পথ রয়েছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x