দৈনিক সোজা সাপটা

হাসিনাকে না ফেরালে আইসিজে যেতে পারে ঢাকা: স্পিকার হাফিজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
হাসিনাকে না ফেরালে আইসিজে যেতে পারে ঢাকা: স্পিকার হাফিজ

পাকিস্তান সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং দেশটির সাথে একটি উপনিবেশের মতো আচরণ করেছে।

ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনআরো পড়ুনঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তিনি আরো হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকার করে, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন স্পিকার।

২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি দেশে ফিরে এলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে এবং আগামী ১০ বছরের মধ্যে তার ফিরে আসার সম্ভাবনা খুবই কম।

মাহমুদুর রহমানকে হয়রানি নিয়ে নাঈমের উদ্বেগআরো পড়ুনমাহমুদুর রহমানকে হয়রানি নিয়ে নাঈমের উদ্বেগ

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার বিষয়েও সরকারের বিবেচনার কথা জানান স্পিকার। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের পাকিস্তানে প্রথম সরকারি সফর।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হাসিনাকে না ফেরালে আইসিজে যেতে পারে ঢাকা: স্পিকার হাফিজ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

পাকিস্তান সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং দেশটির সাথে একটি উপনিবেশের মতো আচরণ করেছে।

তিনি আরো হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকার করে, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন স্পিকার।

২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি দেশে ফিরে এলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে এবং আগামী ১০ বছরের মধ্যে তার ফিরে আসার সম্ভাবনা খুবই কম।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার বিষয়েও সরকারের বিবেচনার কথা জানান স্পিকার। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের পাকিস্তানে প্রথম সরকারি সফর।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x