দৈনিক সোজা সাপটা

খুলনায় বিএনপি নেতা হত্যায় নির্বাচনী পরিকল্পনা ও ব্যবসায়িক বিরোধ খতিয়ে দেখছে পুলিশ

খুলনার রূপসায় বিএনপি নেতা ও ইট-বালুর ব্যবসায়ী জাকির হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা এবং ব্যবসায়িক বিরোধ—দুই দিক সামনে রেখে তদন্ত করছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, রাজনৈতিক বিরোধও এ হত্যার পেছনে থাকতে পারে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হয়নি।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে ঢুকে জাকিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর বয়স ৪৩ বছর। তিনি উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ইট-বালুর ব্যবসা করতেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্য ছিলেন।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক শুক্রবার বলেন, ব্যবসা নিয়ে জাকিরের কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার ইচ্ছাও হত্যার কারণ হতে পারে। হত্যার কারণ শনাক্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় শুক্রবার পর্যন্ত মামলা হয়নি।

তদন্তসংশ্লিষ্ট অন্তত তিন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জাকিরের ঘনিষ্ঠ কয়েকজনের নামও তদন্তে এসেছে। তাঁদের ধারণা, হত্যাকাণ্ডটি রাজনৈতিক কারণে ঘটে থাকতে পারে।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে হেলমেট পরা দুজন মোটরসাইকেলে করে বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে স্বল্পবাহিরদিয়ায় আসেন। তাঁরা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল থামান। দোকানে বসে থাকা জাকিরকে তাঁদের একজন ভেতরে ঢুকে মাথায় গুলি করেন। এরপর দুজন ফকিরহাটের দিকে পালিয়ে যান। স্থানীয় লোকজন জাকিরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

২০ দিনে খুলনায় ৯ হত্যাকাণ্ড

গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২০ দিনে খুলনায় ১৩টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে—দুটিতে ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং একটিতে পিটিয়ে হত্যা করা হয়।

এই ২০ দিনে মোট নয়টি হত্যাকাণ্ডের পাঁচটি ঘটেছে খুলনা নগরে, আর চারটি রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি এবং জেলায় ৪০টিসহ মোট ৭৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান

খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি ঠেকাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি মহাসড়ক ও প্রধান সড়কে তল্লাশিচৌকি বসানো, ২০০ আনসার সদস্য মোতায়েন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধেও অভিযান জোরদার করা হবে।

বৃহস্পতিবার রাতে খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় মহানগর পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান, র‍্যাব-৬, জেলা পুলিশ, নৌ পুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

এর আগে একই স্থানে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটি সভা হয়। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, চিকিৎসক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

নূর আজিমের ভাই রকি মাদারীপুরে গ্রেপ্তার

খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের ভাই শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালায়। রকির বাড়ি খুলনা নগরের টুটপাড়া ইস্ট সার্কুলার লেনে।

এসআরবির ভাষ্য, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নূর আজিম বাহিনীর নাম এসেছে। নগরে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে।

রকির বিরুদ্ধে খুলনা নগরের বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে বলে এসআরবি জানিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে খুলনা মহানগরের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

খুলনায় বিএনপি নেতা হত্যায় নির্বাচনী পরিকল্পনা ও ব্যবসায়িক বিরোধ খতিয়ে দেখছে পুলিশ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x