দৈনিক সোজা সাপটা

যৌথ বিনিয়োগে দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে চায় প্রগতি

সরকারের ঘোষিত বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে চায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব ও পূর্ণাঙ্গ উপস্থাপনা পরবর্তী বৈঠকে তুলে ধরার জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির নবম বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বৈঠকে বিএসইসি, বিএসএফআইসি এবং বিসিকের অধীন প্রতিষ্ঠানগুলোর সার্বিক আর্থিক অবস্থা, লাভ-লোকসান এবং বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বিএসএফআইসির অধীন বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করা এবং চিনি আমদানির ওপর দেশের নির্ভরশীলতা কমানোর তাগিদ দেওয়া হয়। এছাড়া বিসিকের অধীন ৮৪টি শিল্পনগরীর যেসব প্লটে বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে, সেগুলোর সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির অধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক লোকসানের কারণ চিহ্নিত করে তা কমিয়ে আনার জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। বিশেষ করে দীর্ঘদিন বন্ধ থাকা কারখানাগুলোর আইনি জটিলতা নিরসন এবং অব্যবহৃত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দীন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ কামাল হোসেন অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

যৌথ বিনিয়োগে দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে চায় প্রগতি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x