অবৈধ ইটভাটা, মাটি কাটা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার দেবীদ্বারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এলাকার সব ধরনের অবৈধ কর্মকাণ্ড গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।
সমাবেশে অবৈধ ইটভাটা মালিকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা নতুন করে ব্রিক ফিল্ড চালু করছেন, ছোট ছোট চুঙা লাগাচ্ছেন, আপনারা একটু খরচটা করে নেন আগে। খরচটা করলে না ভাঙতাম! কিছু না থাকলে ভাঙব কীভাবে? দেখছি ইট বানাচ্ছেন, চুঙা বানাচ্ছেন—সবগুলোকে একদম সমান করে ফেলা হবে, ভেঙে ফেলা হবে। এখানে কোনো অবৈধ জিনিসকে সহ্য করা হবে না।
এলাকায় রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল থাকবে ভোটের মাঠে। কিন্তু আমাদের দেবীদ্বারে দল মূলত দুটি—একটি হলো অপরাধী ও দুর্নীতিবাজদের দল, আর অন্যটি সাধারণ জনগণের দল। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতাকে অপরাধ, দুর্নীতি, মাটি খেকো ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন