দৈনিক সোজা সাপটা

ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া আলতাফ হোসেন (৫১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলতাফ হোসেন ফতুল্লার কুতুবেরবাগ এলাকার ইদ্রিস আলীর পুত্র।

পরিবারের সদস্যদের ভাষ্য মতে, তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

নিহতের ভাতিজা সালাম হোসেন জানান, তার চাচা আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রেললাইন বটতলা এলাকায় দৌড়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে সে রাস্তার পরে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে সে মারা যায়। নিহতের মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, নিহতের পরিবারের মাধ্যমে আমরা সংবাদটি কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি। নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x