ইরানের স্থলসীমান্ত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের চাপের মুখেও রাজি হয়নি ইরাক, তুরস্ক ও পাকিস্তান। ওয়াশিংটনের কয়েক সপ্তাহের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও দেশ তিনটি সীমান্ত বাণিজ্য বন্ধে সম্মতি দেয়নি। এতে ইরানের স্থলপথে বাণিজ্য সীমিত করার মার্কিন প্রচেষ্টা বাধার মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সেই দেদভের সঙ্গে বৈঠক করেছেন। বিদেশি আগ্রাসনের মুখে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইরাকের ওয়াসিত প্রদেশের গভর্নর আলী হাসান সালিমুন। বৃহস্পতিবার ইরাকের কুত শহরে ইরানের ইলাম প্রদেশের গভর্নর আহমদ কারামির সঙ্গে এক যৌথ বৈঠকে তিনি এ কথা বলেন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন