দৈনিক সোজা সাপটা

ফতুল্লায় আওয়ামীলীগ নেতা রহিম মেম্বার গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন

নারায়ণগঞ্জে ফতুল্লা মডেল থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী ও কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ রহিম ওরফে রহিম মেম্বার (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাকে ফতুল্লার রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ রহিম ওরফে রহিম মেম্বার ফতুল্লা মডেল থানার রেলস্টেশন এলাকার আলী মুসির পুত্র বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রেহানুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে রেলস্টেশন টিক্কাবাড়ী মোড়স্থ গ্রেফতারকৃতের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মোঃ রহিম ওরফে রহিম মেম্বারকে গ্রেফতার করে।

তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনে ফতুল্লার সাইনবোর্ড ভূঁইগড় এলাকায় গুলিতে নিহত ইয়াসিন হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ রহিম।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের প্রয়াত ইউপি সদস্য রশিদ মেম্বারের মেয়ের জামাই মোঃ রহিম ওরফে রহিম মেম্বার। ২০২৮-৯ সালের রশিদ মেম্বার মারা গেলে থানা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা কামালের আশীর্বাদপুষ্ট মোঃ রহিম ওরফে রহিম মেম্বার সরকার দলীয় প্রভাব বিস্তার করে ৩ নং ওয়ার্ডের মেম্বারের দায়িত্বপ্রাপ্ত হন। এতে রশিদ মেম্বারের বড় পুত্র আপত্তি করলেও সরকার দলীয় প্রভাবের কারণে মোঃ রহিম জোরপূর্বক শূন্যপদের স্থলাভিষিক্ত হন। তবে পরবর্তী সময় ইউপি নির্বাচন হলে প্রয়াত রশিদ মেম্বারের বড় পুত্র হাসমতের সাথে নির্বাচনী লড়াইয়ে পরাজিত হয় মোঃ রহিম।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আওয়ামীলীগ নেতা রহিম মেম্বার গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x