ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষকেরা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় ভারতেরও সম্মতি রয়েছে।
তবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে বন্দি প্রত্যর্পণ করতে চায় না ভারত, বরং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তার ফেরার ব্যবস্থা করতে আগ্রহী দিল্লি। এ ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে, যার প্রথমটি হলো বাংলাদেশ সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যাবে অথবা স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করবে। দিল্লির তরফে লজিস্টিকাল প্রস্তুতি বা আয়োজন করার কথা জানানো হয়েছে।
দ্বিতীয় শর্তটি হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়– বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তারা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারেন না, বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান সেটাই নিশ্চিত করতে চাইবেন।
এই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটিও ভারত নিশ্চিত করতে চাইবে বলে জানানো হয়েছে। এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ প্রশস্ত করার লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে। তবে এই দাবি যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে না দেখা হয়, সে ব্যাপারেও ভারত সতর্ক রয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন