দৈনিক সোজা সাপটা

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে ভারতের কূটনৈতিক হিসাব

ক্ষমতাচ্যুত হাসিনা।

চব্বিশের জুলাই বিপ্লবের মুখে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে নানামুখী কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতীয় সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক পর্যবেক্ষকদের বরাতে জানানো হয়েছে, দিল্লির প্রচ্ছন্ন সায় নিয়েই তিনি এই ঘোষণা দিয়েছেন। তবে বিশেষ দুটি শর্তের মারপ্যাঁচে আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছে দিল্লি।

বাংলাদেশ সরকার বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত এখন পর্যন্ত তাতে কোনো সাড়া দেয়নি। ভারতীয় পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা দিল্লির আস্থাভাজন মিত্র হওয়ায় তাকে হাতকড়া পরিয়ে ঢাকার হাতে তুলে দিতে নারাজ ভারত। নেপাল বা শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর ভারতপন্থি রাজনীতিকদের কাছে নেতিবাচক বার্তা যাওয়ার আশঙ্কায় চুক্তির আইনি ফাঁকফোকর ব্যবহার করে অনুরোধটি ঝুলিয়ে রাখা হয়েছে।

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত সামনে এনেছে যার মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে ফিরিয়ে নেওয়া এবং সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া। দ্বিতীয় শর্ত হিসেবে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং আন্তর্জাতিক মহলের নজরদারিতে জুলাই গণহত্যার মামলার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা চাওয়া হয়েছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের দিল্লি সফর ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠককেও এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় কর্মকর্তাদের ধারণা, অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে শেখ হাসিনা ফিরলে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে—এমন আশঙ্কায় ঢাকা এখনই তার প্রত্যাবর্তন চায় না। ফলে সব শর্ত মিলে ডিসেম্বরে তার দেশে ফেরার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে শেষ পর্যন্ত তিনি না ফিরলেও নেতাকর্মীদের চাঙা রাখা এবং দিল্লির আশ্রয়ের পক্ষে নতুন যুক্তি তৈরির মাধ্যমে কূটনৈতিকভাবে ভারত লাভবান হবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে ভারতের কূটনৈতিক হিসাব

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x