পলায়ন, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একজন সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিসি মো. নাজমুল ইসলাম, সাবেক এএসপি মো. সারোয়ার কবীর সোহাগ, মোদু আরিফুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শামীম এবং রুবাইয়াত জামান। এছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, অপহরণ ও অর্থ দাবিসহ বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বিভাগীয় তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ার পর আইনগত প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে এই গুরুদণ্ড কার্যকর করা হয়।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন