দৈনিক সোজা সাপটা

সাগরে ডোবানো হলো ঐতিহাসিক এসএস ইউনাইটেড স্টেটস

ছবি: সংগৃহীত

১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঐতিহাসিক এসএস ইউনাইটেড স্টেটস জাহাজটি। প্রথম সমুদ্রযাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতি রেকর্ড গড়েছিল এটি। মাত্র তিন দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দিয়েছিল এবং এর গড় গতি ছিল ঘণ্টায় ৩৫ দশমিক ৫৯ নট। যাত্রীবাহী কোনো জাহাজ এখনো এই রেকর্ড ভাঙতে পারেনি।

১৭ বছর ধরে চলাচলের সময় জাহাজটিতে হাজারো যাত্রী ভ্রমণ করেছেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডুইট আইজেনহাওয়ার। এ ছাড়া মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর ও সালভাদর দালির মতো বিখ্যাত ব্যক্তিরাও এই জাহাজে ভ্রমণ করেছিলেন। আকাশপথে যাতায়াতের প্রসার ঘটলে ১৯৬৯ সালে এর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন অচল থাকার পর ফিলাডেলফিয়া বন্দরে নোঙর করা অবস্থায় এর রক্ষণাবেক্ষণের খরচ বাড়তে থাকে। ২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দরের কর্তৃপক্ষ দৈনিক নোঙর খরচ বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার করে। এরপর ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল, এটিকে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা।

প্রায় এক হাজার ফুট বা ৩০২ মিটার দীর্ঘ জাহাজটি বুধবার মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবিয়ে দেওয়া হয়। জাহাজ ডুবিয়ে দেওয়ার এ প্রক্রিয়াকে বলা হয় স্কাটলিং। প্রায় পাঁচ ঘণ্টা ধরে ধীরে ধীরে পানি ঢোকার পর এটি ডেস্টিন উপকূলের কাছে তলদেশে ডুবে যায়। সামুদ্রিক প্রাণীর আবাসস্থল তৈরি এবং পর্যটকদের আকর্ষণ করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাগরে ডোবানো হলো ঐতিহাসিক এসএস ইউনাইটেড স্টেটস

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x