দৈনিক সোজা সাপটা

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরতে একটি বারে প্রবেশের চেষ্টা করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় মারধরের শিকার হয়ে ছাত্রদলের তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ছাত্রলীগের দুই কর্মী রাজা ও সুমনকে আটক করেছে।

বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদলের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী বারে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা গেট বন্ধ করে দেন এবং মারধরের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বারের ভেতরে অভিযান চালায়। এ সময় রাজা ও সুমন ছাড়াও বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকে আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আটক সুমনের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ রয়েছে। রাজা ও সুমন নামে ছাত্রলীগের এই দুই কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x