দৈনিক সোজা সাপটা

ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক অ্যাসিড ব্যবহার

স্কول-কলেজ চলাকালীন এবং ছুটির পর শিক্ষার্থীরা রাস্তার পাশের এসব দোকানে লাইন ধরে ফুচকা খাচ্ছে। প্রতিদিন এ রাসায়নিক মিশ্রিত টক খাওয়ায় শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। ঝালকাঠি শহরের কামারপট্টি মোড় থেকে মিনি পার্ক পর্যন্ত চারটি স্কুল ও একটি কলেজকে কেন্দ্র করে গড়ে ওঠেছে অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ফুচকার দোকান। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও দর্শনার্থী এসব দোকানে ফুচকা খেয়ে থাকেন।

অনুসন্ধানে জানা গেছে, অধিক মুনাফার আশায় অসাধু বিক্রেতারা তেঁতুলের পরিবর্তে ফুচকার টক তৈরিতে ব্যবহার করছেন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক অ্যাসিড, যা স্থানীয়ভাবে ‘টক লবণ’ নামে পরিচিত। খোঁজ নিয়ে জানা যায়, শহরের কালীবাড়ি রোডের সুরেন বণিকের দোকানসহ বেশ কয়েকটি বানিয়ার দোকানে খোলা অবস্থায় এ টক লবণ বিক্রি হচ্ছে। এক কেজি তেঁতুল দিয়ে মাত্র চার লিটার টক তৈরি করা যায়, কিন্তু ওই এক কেজি তেঁতুলের সঙ্গে মাত্র ২০ টাকার টক লবণ মেশালে প্রায় ১২ লিটার টক পানি তৈরি হয়।

ঝালকাঠি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার বলেন, খাবারে ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক অ্যাসিড মেশানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং ফুড গ্রেডের সাইট্রিক অ্যাসিডও অতিমাত্রায় ব্যবহার করা যায় না। খোলা বাজারে এত কম দামে যা বিক্রি হচ্ছে, তা নিঃসন্দেহে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের এবং তেঁতুলের কথা বলে টক লবণ খাওয়ানো এক ধরনের প্রতারণা। ঢাকা থেকে বস্তায় করে আনা এসব খোলা টক লবণ ফুড গ্রেড নাকি কলকারখানার কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের, সে বিষয়ে বিক্রেতাদের কোনো ধারণা নেই।

চিকিৎসকদের মতে, অতিমাত্রায় সাইট্রিক অ্যাসিড গ্রহণে দাঁতের মারাত্মক ক্ষয়, পাকস্থলীর তীব্র জ্বালাপোড়া ও আলসার, মুখের ভেতরের চামড়া ছিলে যাওয়া এবং কিডনি ও হাড়ের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, দুই মাস আগেও সরকারি মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল, তবে ফুচকার টকে পুনরায় টক লবণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে এবং দ্রুতই আবারও অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক অ্যাসিড ব্যবহার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x