চলতি অর্থবছরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে বা এফআরসিতে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম। এর মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে অনুমোদন পেয়েছে ৬৯২ জন নিরীক্ষক ও ২৪১টি নিরীক্ষা ফার্ম। অন্যদিকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ক্যাটাগরিতে ৩৮ জন সিএমএ ও ২৮টি সিএমএ ফার্ম রয়েছে অনুমোদনের তালিকায়। তালিকাভুক্তির জন্য এফআরসিতে মোট ১,০৩৬টি আবেদন জমা পড়েছিল।
গত ১৫ অক্টোবর এফআরসির কাউন্সিল সভায় ২০২৬-২৭ অর্থবছরের নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন পর্যালোচনা করে তালিকাভুক্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়। এফআরসির নিরীক্ষা অনুশীলন পর্যালোচনা বিভাগের নির্বাহী পরিচালক তারেক কামাল জানান, যেসব অডিট ফার্ম ও অডিটর পাবলিক ইন্টারেস্ট এনটিটির নিরীক্ষা কাজ করে থাকেন প্রতি বছর তাদের তালিকাভুক্তির নবায়ন করতে হয়। সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকারে আইন অনুযায়ী আপিলাত কর্তৃপক্ষ গঠনের কথা থাকলেও বিধিমালা না থাকায় কাউন্সিলের কাছেই আবেদন করতে হবে।
এফআরসির তালিকাভুক্তির অনুমোদন ছাড়া কোনো অডিট ফার্ম বা অডিটর কোনো পিআইইর নিরীক্ষা করতে পারবে না। এফআরসির প্রতিবেদনে একাধিক অভিযোগে থাকা আট নিরীক্ষকের ক্ষেত্রেও পৃথক তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া নানা অনিয়মের কারণে ১২টি আবেদন বিবেচনায় রাখা হয়নি এবং ২৫ আবেদন অপেক্ষমাণ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইনের ধারা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের আগের অর্থবছরের বার্ষিক রাজস্ব ৫০ কোটি টাকা বা তার বেশি হলে সেটি পিআইই হিসেবে গণ্য হবে। ব্যাংক, তালিকাভুক্ত কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি এসব আর্থিক সীমা ছাড়াই পিআইই হিসেবে বিবেচিত হবে। দেশে বর্তমানে প্রায় ৮ হাজারের মতো পিআইই রয়েছে বলে ধারণা করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন