সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ৬০০ কিলোমিটার সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কুষ্টিয়া ও খুলনা সেক্টরের আওতায় সাতটি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ১৫২ জন আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ছয় রাউন্ড গুলি। এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে দুই হাজার ৯৪৬ বোতল মদ, এক হাজার ১৬ বোতল ফেনসিডিল, সাত কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা এবং তিন লাখ দুই হাজার ২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট। সব মিলিয়ে জব্দকৃত মাদক ও চোরাই পণ্যের বাজারমূল্য প্রায় ৮২ কোটি ৩৫ লাখ টাকা।
বিজিবি জানায়, এসব অভিযান মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের দৃঢ় অবস্থান এবং পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। ঝুঁকি পূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সকলের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন