দৈনিক সোজা সাপটা

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আজ বুধবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার কারণে অলংকারের এই বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে। বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ ২ হাজার ২১৬ টাকা কমে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ হাজার ৮০৮ টাকা কমে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণের দাম কমানো হলেও বাজারে রুপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতো ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
0:00 / 0:00
1x