দৈনিক সোজা সাপটা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম (বামে)।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ হামলার অভিযোগ জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে, কারা মেরেছে জানি না। এছাড়া এভাবে কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকলে ভুল হবে বলেও তিনি মন্তব্য করেন।

এনসিপির এই নেত্রী আরও উল্লেখ করেন, আগুনের পথ পাড়ি দিয়ে তিনি নিজের কাজ করে যাবেন। পোস্টের একদম শেষে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান লেখেন এই সংসদ সদস্য।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ হামলার অভিযোগ জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে, কারা মেরেছে জানি না। এছাড়া এভাবে কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকলে ভুল হবে বলেও তিনি মন্তব্য করেন।

এনসিপির এই নেত্রী আরও উল্লেখ করেন, আগুনের পথ পাড়ি দিয়ে তিনি নিজের কাজ করে যাবেন। পোস্টের একদম শেষে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান লেখেন এই সংসদ সদস্য।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x