দৈনিক সোজা সাপটা

ব্যাংকিং খাতের বিস্তার সত্ত্বেও আর্থিক সেবার বাইরে ৩৫ শতাংশ মানুষ

গ্রাম পর্যন্ত ব্যাংকিং সেবা পৌঁছালেও অনেক নারী-পুরুষ এই সুবিধার বাইরে রয়ে গেছে। ফাইল ছবি

দেশে ব্যাংক ও তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটলেও এখনও বিশাল জনগোষ্ঠী ব্যাংকিং সেবার বাইরে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্ক লোকের এক-তৃতীয়াংশের বেশি অর্থাৎ ৩৫.৫ শতাংশ মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার বাইরে রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৪.৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এসেছে। তবে নারী ও পুরুষের মধ্যে এ ক্ষেত্রে ব্যবধান রয়েছে যেখানে পুরুষদের হার ৬৯.৫ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তা ৬০.৯ শতাংশ।

শহরের তুলনায় গ্রামীণ জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। শহরে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৬.৮ শতাংশ এবং গ্রামে তা ৬৩.৬ শতাংশ, আর বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে পিছিয়ে থাকা সিলেটে এ হার ৫৪.৯ শতাংশ। গত কয়েক বছরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং এজেন্ট ব্যাংকিংয়ের বিস্তার ঘটলেও বহু মানুষ এখনো বাইরে রয়েছে। ২০২৫ সালে দেশে এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ২৪ লাখে এবং এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেটের সংখ্যা হয়েছে ২০ হাজার ৫০১টি।

ব্যাংকগুলোতে আমানত হিসাবের সংখ্যা ২০ কোটির বেশি হলেও একজনের একাধিক হিসাব থাকতে পারে। প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ব্যাংক হিসাবের মালিকানার হার ২৯ শতাংশ, মোবাইল আর্থিক সেবায় ৪৫ শতাংশ এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ২২ শতাংশ। ফাইন্যান্স কোম্পানি, বিমা ও পুঁজিবাজারের মতো প্রতিষ্ঠানে হিসাব বা সেবা গ্রহণের হার ৫ শতাংশের নিচে রয়েছে। আর্থিক অন্তর্ভুক্তির মূল চ্যালেঞ্জ এখন শুধু সেবার পরিধি বাড়ানো নয়, বরং সেবার ব্যবহার ও মান নিশ্চিত করা।

প্রতিবেদনে নারী, তরুণ, গ্রামীণ জনগোষ্ঠী, কৃষক এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য সেবার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বাস্তবায়নেও অগ্রগতি হয়েছে এবং ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এ কৌশলের ৬৯টি লক্ষ্যের মধ্যে ৫৩টি বা ৭৬ শতাংশ অর্জিত হয়েছে। বাকি ১৬টি লক্ষ্য বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ব্যাংকিং খাতের বিস্তার সত্ত্বেও আর্থিক সেবার বাইরে ৩৫ শতাংশ মানুষ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x